১০০ টাকা দিলে তবেই সারাদিন রাখা যাবে গাড়ি। নইলে কাঁটা লাগিয়ে দেওয়া হবে গাড়ির চাকায়। এমনই ঘটনা কলকাতার এক নম্বর হাসপাতাল এসএসকেএমে। ক্যান্সারে আক্রান্ত প্রৌঢ়া এক রোগীকে রেডিয়েশনের জন্য আনা হয়েছিল বর্ধমান থেকে। ট্রমা কেয়ার সেন্টারে রেডিয়েশন দিয়ে গাড়িতে রোগী বসে থাকার পরেও কাঁটা লাগানো হয়। ফলে চরম বিপাকে পড়েন রোগীর পরিবার। তাঁরা কী করবেন বুঝতে পারেননি। ৩ ঘন্টা কেটে গেলেও ছাড়া পাননি ক্যান্সার আক্রান্ত রোগী। পুলিশের দেখা মেলেনি।
সুন্দরবন মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা সুধাংশু মণ্ডল হার্টের সমস্যা নিয়ে এসেছিলেন এসএসকেএমে। পুলিশ তাঁরও গাড়িতে লাগিয়েছে কাঁটা। ২০০ টাকা দেওয়া হলেও পাওয়া যায়নি, মেলেনি কোনও রশিদ। টাকা দিয়েও ছাড় পাওয়া গেলনা। গাড়ির কাঁটা খুলতে পাওয়া যায়নি কোনও পুলিশ কর্মীকে। বনগাঁ থেকে আসা এক রোগীর ক্ষেত্রেও একই অবস্থা হয়। খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশ এসে গাড়ির কাঁটা খুলে দেয়।
Post a Comment
Thank You for your important feedback