দূষিত আবহাওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে দিল্লি ছেড়ে যাচ্ছেন সোনিয়া গান্ধি। তাঁর বুকে সংক্রমণ রয়েছে। গত একমাস তা অনেকটাই বেড়েছে। বেড়েছে হাঁপানি। দূষণের জন্য সেই কষ্ট আরও বেড়েছে। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে তিনি ফিরে আসবেন। তাঁকে উষ্ণ কোনও জায়গায় যেতে বলা হয়েছে। হয় গোয়া, নয়তো চেন্নাইয়ের উপকণ্ঠে যেতে পারেন তিনি।
৭৩ বছর বয়সী সোনিয়ার সঙ্গে যাবেন রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধি। বৃহস্পতিবার সোনিয়া ইন্দিরা গান্ধির জন্মদিবসে ইন্দিরা গান্ধি স্মারকে গিয়েছিলেন। ৩০ জুলাই সোনিয়াকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আগস্টে হাসপাতাল থেকে ফিরে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। ১২ সেপ্চেম্বর রাহুলকে সঙ্গে নিয়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন রুটিন মেডিকেল চেকআপের জন্য। ফলে তিনি এবং রাহুল সংসদের বাদল অধিবেশনে থাকতে পারেননি।
إرسال تعليق
Thank You for your important feedback