মিঙ্ক খামারের করোনা, তছনছ ফুটবল

 

 ডেনমার্কের মিঙ্ক প্রাণীদের খামারে পাওয়া গিয়েছে এক নতুন ধরনের করোনাভাইরাস। বন্ধ করে দিতে হয়েছে ১০০টি মিঙ্ক ফার্ম। জানা গিয়েছে, মিঙ্কের থেকে মানবদেহে করোনা ছড়াতে পারে। তার ফলে আন্তর্জাতিক ফুটবলের ক্রীড়াসূচিতে ব্যাপক ওলটপালট হতে চলেছে। ইতিমধ্যেই এই নয়া করোনায় আক্রান্ত হয়েছেন আট প্রিমিয়ার লিগের খেলোয়াড় সহ ব্রিটেনের ফুটবলাররা। 


এই সংক্রমণের জন্য ব্রিটেন শনিবার থেরে সেদেশে ডেনমার্কের পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। মিঙ্ক খামারগুলিতে ব্যাপক হারে নতুন ধরনের করোনা ছড়ানোর খবর জানিয়েছে তাদের স্বাস্থ্যমন্ত্রক। ডেনমার্কের ফুটবল লিগ তো বটেই, একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টও ধাক্কা খেয়েছে। সামনেই ডেনমার্কে সুইডেন ও আইসল্যান্ডের আসার কথা। আইসল্যান্ডের তারপর যাওয়ার কথা ব্রিটেনে নেশনস লিগ গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে। 


ডেনিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাস্পার স্টেমেইকেল, চেলসির আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন, এভার্টনের জোনাস লসল. সাদাম্পটনের জেনিক ভেস্টেরগার্ড আর টটেমহেমের মিডফিল্ডার পিয়ের এমিল হবজার্গ করোনায় আক্রান্ত। এছাড়া, ম্যাঞ্চেস্টার, এভার্টন আর নিউক্যাসেলের সুইডিশ ফুটবলাররাও আক্রান্ত হয়েছেন। 


এই অবস্থায় হেড কোচ ডেনিশ ফুটবল লিগে ৯ জন নতুন খেলোয়াড়কে নিতে বাধ্য হয়েছেন। ব্রিটেনের নির্দেশের পর সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। এমনকী, ইংল্যান্ড-আইসল্যান্ডের ম্যাচও অনিশ্চিত। এখন সবই নির্ভর করছে ইউয়েফার সিদ্ধান্তের উপরে। তৃতীয় কোনও জায়গাতেও ম্যাচ হতে পারে। করোনায় অনেকে আক্রান্ত হলেও দলে যতক্ষণ ১৩ জন ফুটবলার রয়েছেন, ততক্ষণ ম্যাচ বাতিল হবে না, নিয়ম এমনই।





Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post