বাজি পুড়বে, বাড়বে দূষণ

সব রাজ্যের সরকারই বলে থাকেন দূষণ কমান। কিন্তু এই করোনা আবহে সারা দেশে বাজি বিক্রি বন্ধ থাকবে কি? কোনও সরকারি বিজ্ঞপ্তি আছে কি? এবার কালীপুজো তথা সারা দেশে দিওয়ালি অনেকটাই দেরিতে, মধ্য নভেম্বরে। এই সময়ে মলয় বাতাস বয় না। ফলে ধোঁয়ার দূষণ বাড়ে। দীপাবলির এই দূষণ উত্তর ভারত তথা দিল্লিতে প্রবল। একবার ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিলো | 


করোনা পরিস্থিতিতে রাজস্থান সরকার মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে। কিন্তু নাক মুখ বন্ধ করে বায়ু দূষণে বাজি পোড়ানো আরও দুঃসহ হতে পারে। গেহলত সরকার বাজির উপর নিয়ন্ত্রণ আনছে। একই কথা শোনা গিয়েছে অন্য রাজ্যেও। কিন্তু প্রশ্ন বাজি ব্যবসা দেশজুড়ে এক বিরাট বাণিজ্য, তাকে নোটিশ ছাড়া নিয়ন্ত্রণ করা যায় কি? ফলে বাড়িতে থেকে এবারেও বিস্তর বাজি পুড়বে। কিন্তু অতঃপর ?         



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post