অস্বাভাবিক আচরণ ট্রাম্পের

আমেরিকার সমস্ত প্রান্তের ভোটের ফল প্রকাশ পেয়েছে এমনকী সিনেটের ফলও ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু পরাজয় স্বীকার করতে নারাজ তিনি। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও ট্রাম্পকে পরাজয় স্বীকার করতে বলছেন, একই কথা তাঁর জামাই ও বর্তমান স্ত্রীরও। কিন্তু ট্রাম মানবেন না। তিনি এখনও বলছেন ভোটে জালিয়াতি হয়েছে। বিভিন্ন কোর্ট ট্রাম্পের টিঁকে থাকার আবেদন বাতিল করেছে তাতেও দমছেন না তিনি। 

তাঁর বর্তমান সচিবরা জানাচ্ছেন, জানুয়ারির সঠিক দিনে সঠিকভাবেই ডোনাল্ড ফিরে আসবেন পরের চারবছরের দায়িত্ব নিয়ে। অভূতপূর্ণ বিষয়, আমেরিকার মতো জনগণতান্ত্রিক দেশে এটা মেনে নেওয়া যাবে না বলছেন সেদেশের নাগরিকরা। কিন্তু প্রশ্ন, ভোট হয়ে যাওয়ার পর এতো প্রশ্নই বা কেন ? যিনি জিতবেন, তিনিই ক্ষমতায় আসবেন।

কিন্তু তা নয়, আমেরিকার সংবিধান অন্য কথা বলে। এ দেশে প্রেসিডেন্টই শেষ কথা। এখানে মন্ত্রিসভা নেই, যারা জিতে আসবেন প্রেসিডেন্টের সঙ্গে তারা সচিবের পদ পাবেন। বিভিন্ন প্রদেশে নিয়ম সেখানকার পরিস্থিতির উপর। দেশজ বিষয়ে চূড়ান্ত সির্ধান্ত নেবেন প্রেসিডেন্ট বাজেটের ক্ষেত্রেও বাধ্যতামূলক কিছু নেই। প্রেসিডেন্ট যদি মনে করেন তবে গদি দখল করে বসে থাকতে পারেন এ ক্ষেত্রে দেশের সুপ্রিম কোর্ট চাপ সৃষ্টি করতে পারে মাত্র আইন করতে পারে না। তবে এই সমস্তের প্রয়োজন এতদিন হয়নি কারণ ওই গণতান্ত্রিক মানসিকতার জন্যই। এবার কী হয় সেটাই দেখার |       


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post