রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার ফের তিনি গুরুতর প্রশ্ন তুললেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। নদিয়ার বীর শহিদ সুবোধ ঘোষের অন্তেষ্ঠিতে যোগ দিতে এসে বাধাপ্রাপ্ত হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সোশাল মিডিয়ায় তিনটি ভিডিও শেয়ার করে রাজ্যপাল এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।
তিনি টুইটে লেখেন, ‘একদিকে এই অনুষ্ঠানে স্বাগত জানানো হচ্ছে শাসকদলের সাংসদকে। অন্যদিকে, বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করছে রাজ্যের পুলিশ। রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছে তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গণতন্ত্রকে লজ্জিত করেছে’। উল্লেখ্য রবিবার রাতে সুবোধ ঘোষের নিথর দেহ ফেরে নদিয়ার রঘুনাথপুরের বাড়িতে। বাড়ি থেকে ১ কিমি দূরে স্কুলমাঠে অস্থায়ী মঞ্চে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, গ্রামবাসী থেকে শুরু করে এলাকার বিধায়ক, সাংসদ, পুলিশ–প্রশাসনের লোকজন। আর সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে এলে পুলিশের বাধার সম্মুখীন হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যদিও পরে তাঁকে সেখানে যেতে দেওয়া হয়েছে। এবং তিনি নিহত জওয়ানকে শ্রদ্ধাও জানিয়েছেন।
পরে জগন্নাথ সরকার পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফের একবার প্রমাণ হল রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এ তার নিদর্শন। রাজ্যে এক অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে’। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। মঙ্গলবার সকালেই ওই দিনের তিনটি ভিডিও টুইট করে সরব হলেন রাজ্যপাল। টুইটে তিনি আরও লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই প্রশাসনে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে কিছুই নেই। পলাশি শ্মশানে নিহত জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে সে সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট চাইছি। এতে নদিয়ার পুলিশ সুপার ও জেলাশাসকের কর্তব্যে গাফিলতিও সামনে এসেছে’।
উল্লেখ্য, রবিবার রাতে পাকিস্তানি সেনার গুলিতে নিহত সেনাকর্মী সুবোধের শেষকৃত্যে বিজেপি সাংসদকে কীভাবে পুলিশ বাধা দিয়েছে তাঁর তিনটি ভিডিও প্রকাশ করেছেন রাজ্যপাল। তাতে দেখা যাচ্ছে পুলিশ কর্তাদের বাদানুবাদে জড়িয়ে পড়েছেন জগন্নাথ সরকার। এরপরই তিনি ভিতরে যাওয়ার অনুমতি পান।
Police “Political neutrality” @MamataOfficial in flames !
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 17, 2020
Treatment meted out @WBPolice to MP Jagannath Sarkar at last rite ceremony of martyr Sh.Subodh Ghosh at Palassy crematorium, Nadia is gross dereliction of duty by SP and DM #Nadia
Sought report from ACS @HomeBengal DGP pic.twitter.com/ReD1pNmhKt

Post a Comment
Thank You for your important feedback