চা খান মাটির ভাঁড়ে

উত্তমকুমারকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনি বম্বেতে নিয়মিত ছবি করছেন না কেন ? জবাবে মহানায়ক বলেছিলেন মজা করে, ওখানে ভাঁড়ে চা পাওয়া যায় না তাই। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে হঠাৎ ট্রেন থেকে নেমে উত্তমের চা খাওয়ার দৃশ্যটি কেউ ভোলেনি। কিন্তু ভাঁড়ের চা কেন ? বিষয়টি গুরুত্বপূর্ণ।


সম্প্রতি খড়্গপুর IIT র বিজ্ঞানীরা জানাচ্ছেন, কাগজের কাপে চা খাবেন না। কারণ বলা হয়েছে, এই কাপে হাইড্রোকবিক ফিল্ম ও পলিফাম থাকে। এর কারণে যে বা যারা রোজ ৩ কাপ চা খায়, সে রোজ ৭৫ হাজার মাইক্রোন প্লাষ্টিক কণা দেহে প্রবেশ করায়। যার থেকে ভয়াবহ রোগ আসতে পারে, লিভার থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। কাজেই কাগজের কাপ বর্জন করুন, উপদেশ তাদের।        

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post