আইএসএলের আগে এবার ফরেন্সিক সাইকোলজিস্ট নিকোলা ম্যাকক্যালিওগকে নিয়ে এল ইস্টবেঙ্গল। তাঁকে এনেছেন কোচ রবি ফাওলার। মোহানবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ডার্বির এক সপ্তাহও বাকি নেই। নিকোলাকে নিয়ে ইস্টবেঙ্গলের ব্যাকরুমে এখন রয়েছেন ৮ জন। আছেন সেটপিস কোচ টেরেন্স ম্যাকফিলিপ। ভারতে এই প্রথম। নিকোলা ব্রিটেনের। তিনি টিমের জন্য ভার্চুয়াল ক্লাশ করান। প্লে অফে পৌঁছলে তিনি ভারতে আসতে পারেন।
নিকোলা বলেছেন, তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে টিমের অবস্থা বোঝার চেষ্টা করছেন। তিনি ১৫ বছর ধরে ফরেনসিক মনোবিজ্ঞান নিয়ে সরকারি ও নামী স্পোর্টসের সঙ্গে কাজ করেছেন। এখন তিনি প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, শ্বাসপ্রশ্বাস নিয়ে প্রশিক্ষণ দেবেন। তাঁর কথায়, তিনি খেলোয়াড়দের চোখে জেতার খিদে দেখেন। তারা যাতে ব্যক্তিগত ও দলগতভাবে সবকিছু দেয় তা নিশ্চিত করতে চান তিনি।


Post a Comment
Thank You for your important feedback