করোনা ঠেকাতে ৫৭ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন আমেদাবাদে

 


করোনার সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে ৫৭ ঘণ্টার কার্ফু জারি হল আমেদাবাদে। এদিন রাত ৯ টা থেকে ২৩ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত শহরে সবকিছু বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শুধু ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ লকডাউন শেষ হলেও নৈশ কার্ফু বজায় থাকবে। করোনা রোগীদের জন্য আমেদাবাদে ১৩০০ বেডেরও ব্যবস্থা করা হচ্ছে। বাড়ানো হয়েছে অ্যাম্বুলেন্সের সংখ্যাও। ২৩ নভেম্বর খোলার কথা থাকলেও স্কুলকলেজ খোলাও পিছিয়ে দেওয়া হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post