মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর বাড়ি ব্যান্ডেলের দেবানন্দপুরে। রয়েছেন স্ত্রী, মেয়ে-জামাইকে। স্টপার পজিশনে খেলতেন তিনি। ১৯৮২ থেকে ১৯৮৬ খেলেছেন মোহনবাগানেই। একসময় চলে গিয়েছিলেন মহামেডান স্পোর্টিংয়ে। সেখান থেকে মোহনবাগানে ফেরেন। তারপর খেলা থেকে অবসর নেন। ১৯৮৫ সালে কোচিতে নেহরু কাপে জাতীয় দলের হয়েও খেলেন তিনি। খেলেছেন এশিয়া কাপেও।

Post a Comment
Thank You for your important feedback