মালিতে আল-কায়দা ঘাঁটিতে বিমানহানা ফ্রান্সের, খতম ৫০ জঙ্গি

এবার ফরাসি বিমানবাহিনী বড়সড় হামলা চালাল পশ্চিম আফ্রিকার দেশ মালির এক গোপন ঘাঁটিতে। ফরাসি সরকারের দাবি, এই হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি জঙ্গি। ওই জঙ্গিঘাঁটি আল-কায়দা নিয়ন্ত্রিত বলেই দাবি ফ্রান্সের। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, মধ্য মালিতে একটি এলাকায় ফরাসি বাহিনী ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল। তখনই তাঁদের নজরে আসে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয়। এই আনারুল গোষ্ঠী আল-কায়দার সঙ্গে কাজ করে।

এরপরই মালির বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফরাসি সেনা। তিনি আরও জানিয়েছেন, ফরাসি ড্রোন দেখতে পেয়েই জঙ্গিদলটি একটি গোপন ডেরায় লুকিয়ে পড়ে। পরে সেটিকে চিহ্নিত করেই ফরাসি বিমানবাহিনী হামলা চালায়। তাতেই বহু জঙ্গির প্রাণ গিয়েছে। তবে চারজনকে জীবন্ত পাকড়াও করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক ও আত্মঘাতী হামলায় ব্যবহৃত সুইসাইডাল ভেস্ট। 


উল্লেখ্য, গত জুনেই ফরাসি সেনা আল কায়দার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেলকে খতম করেছিল এই মালিতেই। ফরাসি সরকারের তরফে জানানো হয়েছে এবার তাঁদের টার্গেট ইসলামিক স্টেট। এরজন্য গ্রেটার সাহারা এলাকায় অভিযান শুরু করতে ৩ হাজারের বেশি সৈনা মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। প্রসঙ্গত, ফ্রান্সে বিগত কয়েকদিন ধরেই ইসলামিক স্টেটের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বেড়েছে ফরাসি সরকারের।




1 Comments

Thank You for your important feedback

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post