বিহারে বড় জয় বামেদের, সাফল্যের হার ৮০%


বহুদিন পর বিহারে বড় জয় পেল বাম দলগুলি। বামফ্রন্ট জিতেছে মোট ১৬টি আসনে। সিপিআই (এম-এল) লিবারেশন জিতেছে ১৯টি আসনের ১২টিতে। চার আসন লড়ে সিপিএম পেয়েছে দুটি, ছয়টি আসনে লড়াই করে সিপিআই পেয়েছে দুটি আসন। সবমিলিয়ে মহাগঠনবন্ধনের সঙ্গী হয়ে বামেরা লড়েছিল ২৯টি আসনে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বামেদের বাতিল বলে ধরে নেওয়ার দিন শেষ। গোড়া থেকেই বিহারে বিজেপির বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল বাম দলগুলি। তাদের সাফল্যের হার ৮০ শতাংশ। আরও আসন পেলে মহাগঠবন্ধনের সিট আরও বাড়ত। দেশের গণতন্ত্রের জন্য বামেরা অপরিহার্য। তারা মহাজোটকে রাজনৈতিক বৈধতা দিয়েছে। বামেদের এই সাফল্য়ের পর বাংলাতেও প্রশ্ন উঠছে, ভোট ময়দানে প্রায় হারিয়ে যাওয়া বামেরা কি এরাজ্যেও প্রভাব ফলতে পারবে?

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post