দমবন্ধ লড়াইয়ের শেষে জয়ী NDA, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই

সারাদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বিহারে জয়ী এনডিএ। সপ্তমবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। ১২৫ আসনে জয়ী এনডিও, ১১০টিতে মহাগঠবন্ধন। বিধানসভায় গরিষ্ঠতার সংখ্যা ১২২। মঙ্গলবার গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণা হয়। এনডিএ জয়ী হলেও বিজেপিকে টপকে দসগত হিসেবে সবার আগে তেজস্বী যাদবের আরজেডি। দ্বিতীয় স্থানে বিজেপি। অনেক পিছনে নীতীশ কুমারের জেডি (ইউ)। আরজেডি পেয়েছে ৭৫টি, বিজেপি ৭৪টি, জেডি (ইউ) ৪৩টি আসন। কংগ্রেস পেয়েছে ১৯টি।


এবার ভালো ফল হয়েছে এআইএমআইএমের।  মুসলিমপ্রধান সীমাঞ্চলে তারা পেয়েছে ৫টি আসন, ভালো ফল বামেদেরও। এনডিএ-র বাইরে গিয়ে একা লড়াই করা চিরাগ পাসোয়ানের লোকজনশক্তি পার্টি পেয়েছে মাত্র একটিই আসন। তবে বহু আসনে তারা জেডি (ইউ)-এর যাত্রাভঙ্গ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এনডিএ জোটসঙ্গী হিন্দুস্তান আওয়াম মোর্চা পেয়েছে ৪টি আসন। বিকাশশীল ইনসান পার্টি জিতেছে ৪টি আসনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, বিহারে সবাই উন্নয়নের পক্ষেই তাদের রায় দিয়েছে। এনডিএ-র সুশাসনই তারা চায়। বিহারে গণতন্ত্রের জয় হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post