বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, সঙ্গে দুই বিজেপির ডেপুটি

বিহারের মুখ্যমন্ত্রীর পদে সপ্তমবার শপথ নিলেন নীতীশ কুমার। সোমবার বিকেলে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। উত্তরপ্রদেশের মতোই তাঁর দুই উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী। নীতীশের সঙ্গে এদিনই শপথ নেন আরও ১৪ জন মন্ত্রী। এবারের নির্বাচনে বিজেপি নীতীশের জেডি (ইউ)-এর থেকে ৩১টি আসন বেশি পেয়েছে। ৭৪টি আসন বিজেপির, নীতীশের জেডি (ইউ)-এর ৪৩।

 

 স্পিকার হচ্ছেন নন্দকিশোর যাদব। এই শপথগ্রহণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জে পি নাড্ডা। নীতীশের শপথগ্রহণ বয়কট করেছে মহাগঠবন্ধন। তাদের বক্তব্য, এই নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে পরিষ্কার রায়। তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন জালিয়াতি করে। আরজেডি ছাড়াও অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, সিপিআই (এম এল), সিপিআই ও সিপিএম। সবথেকে বেশি ৭৫ আসনে জয়ী আরজেডির অভিযোগ, জনমতকে চোরাপথে পাল্টে ক্ষমতায় বসছেন নীতীশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post