ছয় বছরের শিশুকন্যাকে খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন করে প্রতিবেশী বৃদ্ধ। তিনি সম্পর্কে ওই শিশুটির এক দাদু বলেই দাবি শিশুটির পরিবারের। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পিফা গ্রামে।
ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। খবর পেয়ে ওই গ্রামে যায় বসিরহাট থানার পুলিশ। ওই শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে আবসার মণ্ডল নামে ওই সত্তর বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা শিশু কন্যার বাবা আলমগির গাজি জানিয়েছেন, গত সোমবার রাতে তাঁর মেয়ের সম্পর্কিত দাদু আবসার আলি খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়।
বহুক্ষণ পর মেয়ের খোঁজ না পেয়ে আবসারের ঘরে গিয়ে দেখা যায় মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাঁকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানতে পারেন যৌন নির্যাতন চালানো হয়েছে তাঁর মেয়ের ওপর। হাসপাতালেই তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
এরপরই বসিরহাট থানায় বৃদ্ধ আবসার মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে আলমগির গাজি। রাতেই তল্লাশি চালিয়ে আবসারকে হাসনাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার লোকজন ওই বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।


Post a Comment
Thank You for your important feedback