ক্রেনে চেপে হাসপাতালে!

ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি জেসন হোলটন। ওজন ৩১৭ কেজি।  ফাস্টফুড তাঁর ভীষণ পছন্দের। কাবাব, বার্গার, স্যান্ডউইজ, পিজা খেতে খেতে এমন শরীর বানিয়েছেন যে, উঠতে-বসতে পারেন না।  শুয়ে শুয়ে শুধু খান আর খান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আনার জো নেই। উপায়ন্তর না দেখে তাঁকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসেত ক্রেন ব্যবহার করতে হয়েছে।
হোলটনের বয়স ৩০ বছর। গত ছয় বছর ধরে ঘরে বসে শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। ৬ বছর তিনি ঘর থেকে বের হননি। হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে আনতে বিশাল ক্রেন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।


জানা গিয়েছে, হোলটন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। তাঁর খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, দেড় লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়। হাসপাতালের বেডে শুয়ে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে।
হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়। তার মা লিসাকে চিকিৎসকরা বলেছিলেন, কড়া হাতে খাওয়া আটকাতে না পারলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post