গোয়ায় অশ্লীল ভিডিও শ্যুটিংয়ের জের, গ্রেফতার পুনম পাণ্ডে

গোয়ায় অশ্লীল ভিডিও শ্যুটিং করে বিপাকে অভিনেত্রী পুনম পাণ্ডে। শেষমেষ গ্রেফতারই হলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। বৃহস্পতিবার অবশেষে গোয়ার কানাকোনা পুলিশ থানা গ্রেফতার করে পুনমকে। অভিযোগ, গোয়ার এক সরকারি বাংলোতে পর্ণ ভিডিও শ্যুট করেছেন তিনি। শ্যুটিংয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই চারিদিকে নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদে সামিল হয় সব পক্ষই। গোয়া পরওয়ার্ড পার্টির মহিলা শাখা পুনমের বিরুদ্ধে কানাকোনা পুলিশ থানায় এফআইআর দায়ের করে।

তবে সূত্রের খবর, এই ঘটনায় একাধিক এফআইআর দায়ের হয়েছে বলিউডের বোল্ড অভিনেত্রী পুনমের বিরুদ্ধে। গোয়া ফরওয়ার্ড পার্টি পুরো ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় পর্যটনের স্বর্গরাজ্য এই ছোট্ট রাজ্যে। জানা গিয়েছে, গোয়ার ছাপোলি ড্যামে জলসম্পদ দফতরের নিয়ন্ত্রনাধীন একটি বাংলো চত্বরে অশ্লীল ভিডিও শ্যুট করেন পুনম পাণ্ডে। গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে প্রশ্ন তোলা হয় কিভাবে ও কার কাছে থেকে এই ধরণের ভিডিও শ্যুট করার অনুমতি পেলেন পুনম? তাঁরা প্রতিবাদ করে, গোয়া কী পর্ণ ছবি তৈরির জায়গা?

 

এরপরই নড়েচড়ে বসে গোয়া প্রশাসন। কানাকোনা পুলিশ স্টেশনের ইনস্পেক্টর ইন-চার্জকেও সাসপেন্ড করা হয়। জানা গিয়েছে, তিনিই নাকি শ্যুটিংয়ের প্রাথমিক অনুমতি দেয়েছিলেন। এরপরই বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডেকেই গ্রেফতার করল গোয়া পুলিশ। উল্লেখ্য, এটাই প্রথম নয়, এর আগেও সোশাল মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত পোস্ট করে খবরের শিরোনামে এসেছেন পুনম। কিন্তু এবার অশ্লীল ভিডিওর জেরে গ্রেফতারই হতে হল তাঁকে।

—————

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post