এক সময়ে সকালের গরম চায়ের সাথে খবরের কাগজ ছিল দৈনন্দিন জীবনযাত্রার শুরু। ৯০ দশকের শেষ ভাগে এলো বেসরকারি টিভি চ্যানেল। ২০০৫ এ খবর সর্বস্য চ্যানেলে ছেঁয়ে গেলো ভারত। আজ সময় কাটছে মোবাইল ফোনে। একসময়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধি চেয়েছিলেন সারা বিশ্ব আসুক কম্পিউটারের মধ্যে। নরেন্দ্র মোদি আরও এক ধাপ এগিয়ে বললেন, বিশ্ব আসুক হাতের মুঠোয়, ব্যবসাবাণিজ্য চলুক মোবাইল ফোনের মাধ্যমে।
আজ কিন্তু হারিয়ে যাওয়া ফিল্মি ও অন্যান্য সেলেবরা এই মাধ্যমে অর্থাৎ ওয়েব জগতে ফের সুযোগ পাচ্ছে। সম্প্রতি সে সুযোগ এলো ববি দেওল, সুস্মিতা সেন, রাবিনা ট্যান্ডন, লারা দত্তদের কাছে। ওয়েব সিরিজে কাজ পেলেন তাঁরা, হয়তো সিনেমার থেকে দক্ষিণা কম কিন্তু তাই বা পায় কে? নামী শিল্পীরাও ওয়েবে আসছেন। দর্শদের সুবিধা সিনেমা হলের থেকে খরচ অনেক কম। দেখাদেখি অন্য জগতের প্রতিভারাও চলে আসছেন মুঠো ফোনে।

إرسال تعليق
Thank You for your important feedback