কাল বিহারে দ্বিতীয় দফা, তেজস্বীর পরীক্ষা বাবা-মায়ের কেন্দ্র

মঙ্গলবার বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের নির্বাচন। ৯৪টি আসনের জন্য ময়দানে দেড় হাজার প্রার্থী, ভোট দেবেন ২ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার। এই দফার ভোট ১৭টি জেলার। চার মধ্যে পাটনা, ভাগলপুর আর নালন্দা ছাড়া বাকি সব জেলাই গঙ্গার উত্তরে। 


এই দফায় সবথেকে ওজনদার প্রার্থীদের মধ্যে রয়েছেন বৈশালী জেলার রাঘোপুর থেকে তেজস্বী যাদব। গত নির্বাচনে সেখান থেকেই জিতেছিলেন তিনি। তেজস্বীর ভাই তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুরের হাসানপুর থেকে। বৈশালির মহুয়া থেকে এই কেন্দ্রে এবার সরে এসেছেন তিনি। রাজধানী পাটনার চারটি আসন, পাটনাসাহিব, কুম্ভরার, বাঁকিপুর আর দিঘার ভোট হচ্ছে মঙ্গলবারই। এই চারটি আসনই এখন বিজেপির। পাটনা সাহিবে কংগ্রেসের হয়ে নেমেছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লব। নীতীশকুমারের নিজের জেলা নালান্দার সাতটি কেন্দ্রের পাঁচটিতেই গতবার জিতেছিল জেডি (ইউ)। হিলসায় জিতেছিল আরজেডি আর বিহার শরিফে বিজেপি।


এই পর্বে বহু বাহুবলী, তাদের স্ত্রী, পুত্র, ভাই বা নিকটাত্মীয়েরা ভোটের ময়দানে তাল ঠুকছেন। এবারের ৯৪টি আসনের ১,৪৬৩ প্রার্থীর মধ্য ১০ শতাংশ মহিলা। সবথেকে বেশি প্রার্থী মহারাজগঞ্জে, ২৭ জন। সবথেকে কম দারালৌতে, ৪ জন। ৯৪টি আসেন সবথেকে বেশি প্রার্থী আরজেডির, ৫৬ জন, কংগ্রেসের ২৪ জন। চারটি করে আসনে লড়ছে সিপিআই আর সিপিএম। বেশকিছু আসনে রয়েছে সিপিআই-এমএল (লিবারেশন)। বিজেপির প্রার্থী ৪৬ জন, জেডি (ইউ)-এর ৪৩ জন। ৫ আসনে মুকেশ সাহনির ভিআইপি পার্টির প্রার্থী। চিরাগ পাসোয়ানের এলজেপি প্রার্থী দিয়েছে ৫২ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post