ভরসা সেই ঋদ্ধি

হায়দরাবাদ দলে চোট আঘাতপ্রাপ্ত খেলোয়াড় অনেক, অন্যতম পেসার ভুবনেশ্বর কুমার। আজকের খেলাটি সর্ব অর্থেই এলিমিনেট বা বাদ হওয়ার ম্যাচ। একদিকে কোহলির আর সি বি-র কাছেও ম্যাচটি চ্যালেঞ্জের অন্যদিকে ঋদ্ধির আরও একবার জ্বলে ওঠার পালা। বাংলা কিন্তু তাকিয়ে রয়েছে ঋদ্ধির দিকেই। 


আজ যে দল জিতবে তাকে খেলতে হবে তথাকথিত সেমিফাইনাল দিল্লির সাথে।এই দুটি দল অর্থাৎ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সান রাইজার্স হায়দ্রাবাদ কিন্তু শেষ কটি খেলায় দিল্লি ক্যাপিটালসের থেকে ভালো ফর্মে আছে সুতরাং যে আজকে জিতবে সেমি তাদের কাছে অনেক উৎসাহিত করবে।প্রাক্তন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় শ্রীকান্ত কিন্তু ঋদ্ধির ভূয়সী প্রশংসা করে বলেছেন, ঋদ্ধি ওয়ার্নারের টেনশন অনেকটাই কমিয়ে দিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post