হোয়াইট হাউসের দিকে এগোচ্ছেন বাইডেন, ট্রাম্প যাচ্ছেন আদালতে

 

আর মাত্র ৬টি ইলেকটোরাল কলেজের ভোট পেলেই হোয়াইট হাউসে প্রবেশের ছাড়পত্র পেয়ে যাবেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাইডেনের ঝুলিতে ২৬৪, রিপাবলিকান প্র্রাথী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ভোটগণনার শেষ পর্বে এখন সবার নজর আরিজোনা, জর্জিয়া, উইনকনসিন আর পেনসিলভেনিয়ার দিকে।

  এরইমধ্যে আরিজোনার ফল বাইডেনের দিকে যাওয়ার পরই ভোট নিয়ে ট্রাম্প শিবির আদালতে গিয়েছে। তাদের অভিযোগ, উইনকনসিন, পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং মিচিগানে ভোট জালিয়াতি হয়েছে। সেসব রাজ্যে নতুন করে ভোটগণনা করতে হবে।  এরপর তারা সুপ্রিম কোর্টেও যাবে বলে জানিয়েছে। অন্যদিকে, বাইডেনও জানিয়েছেন, অবস্থা বুঝে তাঁরাও কোর্টে যেতে তৈরি। জানা গিয়েছে, মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করায় রীতিমতো ক্ষুব্ধ ট্রাম্প ফোনে রিপাবলিকান গভর্নরদের ধমক দিচ্ছেন। আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের মামলার সারবত্তা নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post