লোকাল ট্রেন চালু নিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে রেলকে চিঠি রাজ্যের

সোমবারই নবান্নে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শীর্ষ আমলারা। লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নিয়ে ওই বৈঠক সদর্থক হয়েছে বলেই দাবি করেন রেল ও রাজ্যের আধিকারিকরা। এবার লোকাল ট্রেন চালাতে রেলকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে চিঠি দিল রাজ্য সরকার। এটি রেলকে দেওয়া রাজ্যের দ্বিতীয় চিঠি।

 

 এর আগে লোকাল ট্রেন নিয়ে আলোচনা চেয়ে রেলকে চিঠি দিয়েছিল নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার দ্বিতীয় চিঠিতে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে রেলকে লোকাল ট্রেন চালানোর অনুরোধ করেছে। বৃহস্পতিবার ফের বৈঠকে বসবে ২ পক্ষ। এরই মধ্যে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করতে রেলকে নোট পাঠাল নবান্ন। 

 

জানা গিয়েছে ওই নোটে রেল কর্তৃপক্ষকে লোকাল ট্রেন চালানো নিয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে চলেছে দুই পক্ষ। এরমধ্যেই রাজ্যের চিঠি লোকাল ট্রেন নিয়ে রাজ্যের সদর্থক মনোভাব প্রকাশের চেষ্টা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post