এবারের ভোটে আমেরিকায় অন্যতম বড় ইস্যু ছিল করোনাভাইরাস। মারণ রোগের মোকাবিলায় ট্রাম্প কী কাজ করছে তা নিয়েই মত দিয়েছেন ভোটাররা। কিন্তু ফলে দেখা যাচ্ছে, যেখানে করোনা ব্যাপক ছড়িয়েছে, সেখানেই ট্রাম্পের পক্ষে বিপুল সমর্থন। সমীক্ষায় দেখা যাচ্ছে, সবথেকে বেশি করোনার সংক্রমণ যে ৩৭৬টি কাউন্টিতে, তার ৯৩ ভাগই ট্রাম্পের দিকে। যেখানে করোনা কম, সেখানে সমর্থনও কম।
এইগুলির বেশিরভাগ নর্ছ, সাউথ ডাকোটা, মন্তানা, নেব্রাস্কা, উইনকনসিন এবং আইওয়ার গ্রামাঞ্চল। এখানকার ভোটারদের ৩৬ ভাগই জানিয়েছেন, আমেরিকায় করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৪৭ ভাগের ধারণা, করোনা অনেকটাই বাগে এসেছে। সারা দেশের ১ লাখ ১০ হাজার ভোটারকে প্রশ্ন করে শিকাগো বিস্ববিদ্যালয়ের সমীক্ষায় এই ফল জানা গিয়েছে। বাইডেনের সমর্থকদের ৮২ শতাংশই বলেছেন, করোনা মোটেই নিয়ন্ত্রণে আসেনি। এখন ভোটগণনার মধ্যেই মারাত্মক বেড়েছে করোনার সংক্রমণ। এখন তা প্রতিদিন ১,২০,০০০ ছাড়িয়ে গিয়েছে।

Post a Comment
Thank You for your important feedback