বাংলার দিদির কল্যাণে শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ফিল্ম ফেস্টিভ্যালে এসে বাংলায় কথা বলার চেষ্টা করেন। তবু প্রশ্ন উঠেছে, নেট দুনিয়ায় শাহরুখ কি আদৌ বাংলাপ্রেমী নাকি নিজের সিনেমা চালানোর জন্য এই বাংলা প্রেম ও অভিনয়? প্রশ্ন উঠেছে, সৌরভকে একসময় ছেঁটে ফেলাটাও কি উচিত ছিল ? তাঁরা বলছেন এইসব অপটু সিনেমা আর্টিস্ট দিয়ে ক্রিকেট চলে নাকি ?
কড়া প্রশ্ন তুলেছেন বাংলার অধিনায়ক, এক সময়ে KKR এ দুর্দান্ত পারফর্ম করা মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা। তাঁদের বক্তব্য, ঋদ্ধি দুরন্ত খেলে কলকাতাকে আউট করে দিচ্ছে হায়দ্রাবাদের হয়ে খেলে, কখনও পাঞ্জাবের হয়ে খেলে। একটা বাংলার দল অথচ কয়েক বছর ধরে কোনো বাংলার খেলোয়াড় নেই। অন্য যে কোনও দলে লোকাল ছেলেরা সুযোগ পায় আর উইকেটের পিছনে অধিনায়ক কার্তিক, যার খেলার মান ওঠানামা করে। তাঁর পাশে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান দলে ডাক পান না।
Post a Comment
Thank You for your important feedback