কেন ISL গোয়ায়

এবারের ISL-এর সমস্ত খেলায় গোয়ায় হচ্ছে ইতিমধ্যেই জানানো হয়েছে। খেলা শুরু শুক্রবার ২০ নভেম্বর। এদিকে সোশাল নেটওয়ার্কে হতাশা প্রকাশ করেছে অপর দুই ফুটবল প্রেমী রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরল, বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগান যেখানে খেলছে।কিন্তু সারা ভারত ফুটবল কর্তারা কারণটি খুবই যুক্তিযুক্তভাবে বলেছেন।

প্রথমত করোনা আবহে অন্যান্য রাজ্যের তুলনায় গোয়াতে সংক্রমণ কম, সেটি আটকাতে পেরেছে স্থানীয় সরকার। দ্বিতীয়ত আবহাওয়া।এই টুর্নামেন্টে প্রচুর বিদেশি ফুটবলের খেলছে যাঁরা ইউরোপিয়ান ফুটবল খেলে অভ্যস্ত। বাংলা, তামিলনাড়ু এবং কেরলে বাতাসে জলীয় বাষ্প বেশি সে কারণে খেলোয়ারা ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে পরে দ্রুত। ক্ষান্তরে পশ্চিম ভারতের সমুদ্রতটের আবহাওয়া মনোরম এবং এই সময়ে শুষ্কও বটে যেখানে খেলোয়ারা ক্লান্ত হবেন কম, সে কারণেই গোয়া।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post