ঋত্বিক ঘটকের মহিলা চরিত্ররা

ঋত্বিক ঘটক, ভারতের অনেক বুদ্ধিজীবীর মতে ভিন্ন ছবি করিয়েদের চোখে সেরা পরিচালক, স্রেফ কেরিয়ারটাকে পাত্তা না দিয়ে কিছুই পেলেন না। কিন্তু তারই মধ্যে যে কটি সিনেমা ধারদেনা করে বানিয়েছিলেন তা অসামান্য হয়েছিল। বিদ্রোহী মনটাকে শান্ত করতে মদ্যপান করে নিজেকে শেষ করে দিয়েছিলেন। 

 

তাঁর ছবিতে মহিলা চরিত্র সবসময়েই দুঃখের প্রতীক ছিল। মেঘে ঢাকা তাঁরাতে সুপ্রিয়া, সুবর্ণরেখাতে মাধবী, নাগরিকে শোভা সেন, যুক্তি তর্কে শাঁওলী মিত্র ইত্যাদি। তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল হিন্দি ছবি করলেন না অথচ মধুমতীর মতো ছবিতে চিত্রনাট্য লিখলেন কেন ? সপাট উত্তর ছিল, রাস্তার মেয়ের চরিত্র করার কেউ আছে হিন্দিতে? আর চিত্রনাট্য লিখেছি মদের পয়সা তোলার জন্য।


প্রয়াত অভিনেতা ওম পুরি, ঋত্বিকের কাছে শিক্ষা নিয়েছিলেন কিছুদিন। ওম বলেছিলেন, তাবুকে পেলে ঋত্বিকদা নিশ্চই ছবি করতেন। ভাবার বিষয়, সত্যি তাবু কিন্তু এত শেডের চরিত্র করেছেন যা আগে কোনও নায়িকা সাহসই করেননি। কিন্তু তাঁবুর দুর্ভাগ্য, তিনি সেরকম প্রথম মাপের পরিচালক পাননি আজ। আজ ঋত্বিক ও তাবু দুজনেরই জন্মদিন |          

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post