
করোনাভাইরাস মহামারীতে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। তবে আর্থিক বৃদ্ধি ফিরে আসবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে সিআইআই-এর বার্ষিক সভায় মোদি বলেন, করোনার মোকাবিলায় কড়া পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি করতে হবে। সরকার সেজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে। তাঁর দাবি, আনলক ১.০ দিয়েই এই আর্থিক পুনরুত্থান শুরু হয়েছে। এজন্য প্রয়োজন ইচ্ছা, লগ্নি, পরিকাঠামো, নতুন ভাবনা। দেশের শিল্পমহলের লক্ষ্য হওয়া উচিত আত্মনির্ভর ভারত। স্থানীয় যোগানকে শক্তিশালী করে বিশ্বের সরবরাহ ব্যবস্থায় অংশ নিতে হবে। কয়লা শিল্প উন্মুক্ত করা, কৃষকদের জন্য নীতি সংস্কার, শ্রমনীতি সংস্কার ইতিমধ্যেই চালু করা হয়েছে। মোদির দাবি, তাঁর সরকারের সংস্কার অনেক গোছানো, পরিকল্পিত।
Post a Comment
Thank You for your important feedback