রামমন্দিরের ভূমিপুজোর দিন অকাল দেওয়ালির ডাক


অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজা নিয়ে দেশজুড়ে আবেগ তৈরি করতে নামছে সংঘ পরিবার। ৫ আগস্ট ওই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন দেশময় পালিত হবে অকাল দেওয়ালি। সব মন্দির, বাড়িতে প্রদীপ, মোমবাতি জ্বালানো হবে। প্রচারের মূল কথা হল, বহু বছর নির্বাসনে থাকার পর রামচন্দ্র ফিরে এসেছেন। ১৪ বছর বনবাসের পর রাম অযোধ্যা ফেরার সময় যা হয়েছিল বলে বিশ্বাস, সেটাই করে দেখানো হবে। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় গিয়ে ভূমি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন। ওই অনুষ্ঠানে ২০০ জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিশ্ব নিষেধ না থাকলে লাখ লাখ মানুষ জড়ো হতেন অযোধ্যায়। তার বদলে সকাল সাড়ে দশটা থেকে পুরোহিতরা মন্দিরে পূজাপাঠ করবেন। ভক্তরা তা দেখবেন টিভিতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post