প্রকাশিত হল 'ম্যায় মুলায়ম সিং যাদব'-এর ট্রেলার। বর্ষীয়ান সমাজবাদী নেতার জীবন নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত অমিত শেঠি। নির্মাতাদের দাবিমতো, ফিল্মটি টানটান সংলাপ ও চিত্রনাট্যে ঠাসা। মুলায়মের জীবনের নানা ঘটনা, ঘাত প্রতিবাদ, রাজনৈতিক টানাপোড়েন থাকবে এই ফিল্মে। পরিচালক বাঙালি। শুভেন্দু রাজ ঘোষ। তাঁর দাবি, এটিই বলিউডের সেরা বায়োপিক। চাষির ছেলে, কুল্তিগির মুলায়মের বেড়ে ওঠার গল্প শোনাবে এই ফিল্ম। অন্য চরিত্রে অভিনয় করছেন মিমোহ চক্রবর্তী, মুকেশ তিওয়ারি, সুপ্রিয়া কার্নিক, জারিনা ওয়াহব। এবছরের ২ অক্টোবর ফিল্মটির মুক্তি পাওয়ার কথা।

Post a Comment
Thank You for your important feedback