নেপালে রামের ‘জন্মভূমি’তে মন্দির হচ্ছে


নেপালেও রামমন্দির তৈরি হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি দাবি করেছেন। রামের জন্ম হয়েছিল নেপালের চিতওয়ানের মাদির অযোধ্যাপুরীতে। শনিবার ওলি মাদি পুরসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তাদেরও তিনি বলেছেন, রাম ভারতের অযোধ্যায় নয়, জন্মেছেন নেপালেই। এর সব তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে। এনিয়ে প্রচার করার ওপর জোর দিয়েছেন তিনি। অযোধ্যাপুরী থেকে থোরির বাল্মীকি আশ্রমের মধ্যেই কোথাও রামের জন্ম হয়েছিল। ওলি তাদের সেখানে রাম, সীতা ও লক্ষণের মূর্তি বসাতেও বলেছেন। সরকারি সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তাঁর তরফে। মাদি পুরসভার নাম বদলে অযোধ্যাপুরী রাখার কথা বলা হয়েছে। ওলির এই দাবির পর নেপালের বহু রাজনীতিক তার সমালোচনা করেছেন। সমালোচনা করেছে ভারতের বিজেপিও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post