গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৫৫ হাজার, সুস্থ হয়েছেন ৫১ হাজার


প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা। ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাচ্ছিল। শনিবারও তার ব্যাতিক্রম হলনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩৬ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৫০ হাজার ৭২৪ জন। উদ্বেগের কারণ গত দুদিনে এক লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরীখেও ভারত পিছিয়ে নেই। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এর জেরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৩৬৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৭৩০ জন। কিন্তু এরমধ্যেও আশার খবর হল করোনায় সুস্থতার হার। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫১ হাজার ২৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন। অর্থাৎ দেশে সুস্থতার হার ৬৫.৩৪ শতাংশ।

এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারে শীর্ষে মহারাষ্ট্র। শুধুমাত্র এই রাজ্যেই মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭১৯ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৩১৬ জন। উদ্ধব ঠাকরের রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৬ হাজার ৮৮৩ জন। এরপরেই স্থান দিল্লি ও তামিললাড়ুর। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৯টা পর্যন্ত) রাজ্যজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৮৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৭৭। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮ জনের । ফলে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ১,৬২৯ জন। তবে সুস্থতার হারও এই রাজ্যে ভালো বলে স্বাস্থ্য দফতরের দাবি। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫০ হাজার ৫১৭ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থতার হার ৬৯.৪১ শতাংশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post