করোনা মোকাবিলায় ঠিক পথেই এগোচ্ছে দেশ, দাবি মোদির

 
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হারও। বোঝা যাচ্ছে করোনা মোকাবিলায় সঠিক পথেই চলেছে দেশ। ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা জানিয়ে বলেন, বিশেষজ্ঞরা বলছেন, ৭২ ঘণ্টার মধ্যে কারও করোনা হয়েছে জানা গেলে সংক্রমণ অনেকটাই কম ছড়ায়। ফলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা রোগীর সংস্পর্শে আসা লোকজনের করোনা পরীক্ষা করতে হবে। মোদি বলেন, করোনা মোকাবিলায় সব রাজ্যই ভালো কাজ করছে। এই বৈঠকে রয়েছেন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাডু, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, গুজরাত, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। এনিয়ে সাতবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন মোদি। মোদি বলেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির কিছু জেলায় করোনা মহামারি মারাত্মক হয়ে উঠেছিল। তখন পর্যালোচনা বৈঠক করে অমিত শাহর নেতৃত্বে কমিটি তৈরি করা হয়। তারপর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। দেশে পরীক্ষার সংখ্যা দিনে ৭ লাখে পৌঁছে গিয়েছে। ফলে সংক্রমণ রোখার কাজ দ্রুত হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post