বাইডেনের হয়ে আসরে ওবামা

এমনিতেই নানান ঘটনায় রাজনৈতিকভাবে প্রচারে পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর হয়ে ডেমোক্র্যাটদের প্রাক্তনীরা প্রচারে নামলেন। কথা ছিল বিল ক্লিনটন প্রচারে আসছেন কিন্তু শারীরিক কারণ এবং করোনা আবহে এই বয়সে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু বাইডেনের হয়ে হাল ধরলেন বিগত প্রেসিডেন্ট বারাক ওবামা। একটিই সমস্যা দেখছে ডেমোক্র্যাটরা, তা হল রিপাবলিকানদের সম্পূর্ণ ভোটটা এখনও নিজেদের দিকে টানতে পারেনি। কাজেই হলিউড থেকে ওবামা প্রচারে আসছেন।

ওবামা তাঁর ভাষণে বলেছেন, আজ দেশে এতো সংক্রমণ ও লক্ষাধিক মানুষের মৃত্যুর দায় ট্রাম্প অস্বীকার করতে পারেন না। আজকের ওয়াশিংটন এবং হোয়াইট হাউস করোনা কেন্দ্র হয়ে উঠেছে। দেশের প্রথম নাগরিকের অফিসে এতো সংক্রমণ আমদানি হলো কী করে ? ওবামার ভাষণের টিভি দর্শক তাদের সমর্থন নেট মারফত জানিয়েছেন |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post