পিছলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনা পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে চলচ্চিত্র উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি উৎসবের নতুন সময় ঠিক করা হয়েছে।

 

এখন থেকেই প্রস্তুতি শুরু করা যাক! এবার উৎসবের ২৬তম বছরে শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও অন্য বিশিষ্টদের কাছে -আমন্ত্রণও পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগের জন্য ফিল্ম বাছাইও হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতে পৃথিবীর নামী চলচ্চিত্র উৎসবগুলি হয় পিছিয়ে গিয়েছে, নয় ভার্চুয়ালি হচ্ছে। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post