লাদাখকে চিনের অংশ দেখানোয় ক্ষমা চাইল টুইটার

লাদাখকে চিনের অংশ হিসেবে দেখানো নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই ক্ষমা চাইল টুইটার। বুধবারই যৌথ সংসদীয় কমিটি এই ঘটনাটি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে টুইটারের কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা এবং হলফনামা চায়। উল্লেখ্য, সদীয় কমিটির চেয়ারম্যান সরব হয়েছিলেন টুইটারের আচরণে।

 

এরপরই টুইটারের পক্ষ থেকে এই ভুলের জন্য মৌখিকভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়। তাঁরা জানায় এই সমস্যার সংবেদনশীলতা তাঁরা বোঝেন। টুইটারের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা ভারত সরকারের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে কমিটির চিঠি গুরুত্ব দিয়ে গ্রহন করা হয়েছে। খুব শীঘ্রই হলফনামা জমা দেবে সংস্থা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post