ফ্রান্সের গির্জায় গলা কেটে খুন মহিলাকে, নিহত আরও ২

ফ্রান্সের একটি গির্জায় ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তিনজন। এক মহিলার গলা কেটে নেওয়া হয়েছে। ছুরি মেরে খুন করা হয়েছে আরও দুইজনকে। নিসের প্রাণকেন্দ্র নত্রে দেম গির্জায় এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন নিসের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি। আততায়ীকে পুলিশ গুলি করে গ্রেফতার করেছে। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

 

নিহতদের একজন গির্জার ওয়ার্ডেন। মেয়র ফ্রান্স থেকে ইসলামি সন্ত্রাসবাদ নির্মূল করার ডাক দিয়েছেন। নিসে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। ফ্রান্সের জাতীয় সংসদে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিটের মৌনতা পালন করা হয়েছে। এর আগে এমাসের গোড়ায় একইভাবে ফ্রান্সের এক শিক্ষক স্যামুয়েল পে-কে মাথা কেটে খুন করা হয়েছে। পয়গম্বরের কার্টুন ছাত্রদের দেখানোর জন্যই এই হত্যাকাণ্ড। তার সঙ্গে বৃহস্পতিবারের হামলার কোনও যোগ আছে কিনা তা জানা যায়নি। তবে এই ঘটনার প্রতিক্রিয়া হয়েছে গোটা মুসলিম দুনিয়ায়। ম্যাকরঁকে ইসলামবিরোধী বলে অভিহিত করেছে তারা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post