ফের একসঙ্গে বচ্চন-অজয়

ফের একসঙ্গে অমিতাভ বচ্চন আর অজয় দেবগন। এর আগে মেজর সাহেব, খাকি আর সত্যাগ্রহ ফিল্মে একসঙ্গে কাজ করেছেন দুজনে। তাও সাতবছর আগেকার কথা। এবার দুজনে করতে চলেছেন টানটান উত্তেজনার এক অ্যাকশন মুভিতে। তার নাম মে ডে। শোনা যাচ্ছে, এই ফিল্ম অজয়ের ভূমিকা এক পাইলটের। তবে বিগ বি কোন চরিত্রে তা এখনও অজানা। নির্মাতারা তা আপাতত গোপন রাখছেন। 

 

বাকি চরিত্রের অভিনেতাদের বাছাইয়ের কাজ চলছে। এই ফিল্মের প্রযোজন অজয় দেবগন। তিনি নিজেই এই ছবির পরিচালকও। এই প্রথম তিনি অমিতাভকে নির্দেশ দেবেন। হায়দরাবাদে ডিসেন্বরেই শুরু হবে শুটিং। তার আগে ভুজ ছবির কাজ শেষ করবেন অজয়। অমিতাভ এখন ব্যস্ত কেবিসি নিয়ে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post