দেশে করোনা আক্রান্ত ৯০ লাখ ছাড়িয়ে গেল

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেল। নতুন ৪৫,৮৮২ জনকে ধরে এখন মোট আক্রান্ত ৯০,০৪,৩৬৬ জন। নতুন মৃত্যু ৫৮৪ জন, মোট মৃত ১,৩১,১৭৭। গত ৭ আগস্ট দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২০ লাখ, ২৩ আগস্ট তা হয় ৩০ লাখ। ৫ সেপ্টেম্বর সংখ্যাটা দাঁড়ায় ৪০ লাখ।

গত ১৬ সেপ্টেম্বর তা ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ এবং ২৮ অক্টোবর তা দাঁড়ায় ৮০ লাখে। একদিনে সুস্থ হয়েছেন ৪৮,৪৯৩ জন। আক্রান্ত এখন ৫ শতাংশের নীচে। সুস্থতার হার ৯৩.৫৮ শতাংশ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post