করোনায় আক্রান্ত হলেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী। সোমবার তিনি নিজেই একথা জানিয়েছেন। ৬৫ বছরের অভিনেতা জানিয়েছেন, তাঁর পরবর্তী ফিল্ম আচার্য-এর শুটিংয়ের আগে নিয়মমাফিক পরীক্ষায় তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এখন তাঁর দেহে করোনার লক্ষণ নেই। গত পাঁচদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। আচার্য তাঁর ১৫২ তম ফিল্ম।
আগস্টে সুপারস্টারের ৬৫ তম জন্মদিনে তার পোস্টারও উন্মোচন হয়েছে। কোর্তালা শিবার পরিচালনায় তৈরি হচ্ছে আচার্য। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।দুদিন আগে আরেক স্টার নাগার্জুনার সঙ্গে তিনি হায়দরাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন।
Post a Comment
Thank You for your important feedback